প্রশাসনিক
সভাপতির বানী
আল মামুন খান
সভাপতি
এগারগ্রাম উচ্চ বিদ্যালয় , বরু, কুমিল্লা এর উদ্যোগে প্রথম বারের মত বিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইড খোলা হচ্ছে যেনে আমি অত্যন্ত আনন্দ ও গৌরববোধ করছি। এই ওয়েব সাইডের মাধ্যমে শিক্ষা বিভাগের সকল তথ্য আদান ও প্রদান করার ফলে সুবিজ্ঞ শিক্ষক মন্ডলী ও প্রিয় শিক্ষার্থীরা তাদের সৃজনশীল প্রতিভার বহি:প্রকাশ ঘটাবে , যা হবে সর্বমহলে সমাদৃত। শিক্ষার কোন শেষ নেই; জ্ঞান অর্জন, জ্ঞান দান, জ্ঞান চর্চা তথা জ্ঞান অনুশীলনের মাধ্যমেই শিক্ষার পরিপূর্ণতা ও সার্থকতা পরিব্যপ্ত। প্রকৃত শিক্ষার উদ্দেশ্য হচ্ছে , ‘ অপরের দোষ অপেক্ষা নিজের দোষ যাচাই করা’। অজ্ঞতার মধ্যে জ্ঞানের বিস্তার যেন অন্ধকারের মধ্যে আলোর প্রবেশ; ইহাই শিক্ষার মূলমন্ত্র। শিক্ষা মন্ত্রণালয়ের এ মহতী প্রয়াস ও উদ্যোগ যথার্থই প্রশংসনীয়। সভাপতি এগারগ্রাম উচ্চ বিদ্যালয়, বরুড়া, কুমিল্লা।
প্রধান শিক্ষকের বাণী
মো: আবু তাহের
প্রধান শিক্ষক
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিশুরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ চালিকা শক্তি। এই শক্তিকে উপযুক্ত শক্তিতে পরিণত করার জন্য প্রয়োজন নৈতিক ও বিজ্ঞান সম্মত উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। উপযুক্ত শিক্ষা ব্যতিরেখে কোন জাতি বিশ্ব দরবারে মাথা উuচু করে দাuড়াতে পারে না। সু শিক্ষাহীন জাতি মেরুদন্ডহীন প্রানীদের মত । আর তাই বিশ্ব দরবারে আমাদের আসনকে সুদৃঢ় করতে সর্বাগ্রে প্রয়োজন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সু- শিক্ষায় শিক্ষিত করে তোলা। এই লক্ষ্যকে সামনে রেখে ভবিষ্যৎ প্রজন্মেও উন্নয়নের মহান ব্রত নিয়ে বারো জন শিক্ষানুরাগী দানবীর ও সমাজ সেবক ব্যক্তিত্বের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে উঠেছে ‘ এগারগ্রাম উচ্চ বিদ্যালয়’ । পরিশেষে প্রতিষ্ঠানটিকে তার কাঙ্খিত লক্ষ্যে নিয়ে যেতে সকলের সার্বিক সহযোগীতা এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানী কামনা করছি। প্রধান শিক্ষক এগারগ্রাম উচ্চ বিদ্যালয় বরুড়া, কুমিল্লা।